
ফাতেহ ডেস্ক
রমজানে ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। দুপুরে দক্ষিণ সিটি করপোরেশন ভবনে মেয়র সাঈদ খোকনের সাথে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
ডিএমপি কমিশনার জানান, চলাচলে বাধা সৃষ্টি কোরে ইফতারের দোকানও বসতে দেয়া হবে না। এসময় তিনি আরো জানান, সড়কে কোন চাঁদাবাজিও হতে দেবে না পুলিশ।
ঈদে অজ্ঞান পার্টি ও ছিনতাই ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান আছাদুজ্জামান মিয়া। তিনি আশ্বস্ত করেন, শপিং মলেও নেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
