
ফাতেহ ডেস্ক
দোকানে কোনোকিছু কিনতে গেলে অনেক দোকানদার বলেন, যা দেখার এখনই দেখে নিন। পরে কোনো দোষ বের হলে বিক্রীত মাল ফেরত নেওয়া হবে না। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না।
এমন শর্তে পণ্য বিক্রি করা কি বৈধ? এমন কথার পর দোকানদার কি সত্যি দায়মুক্ত হবে?
এমন পূর্বশর্তে পণ্য বিক্রি করা বৈধ। ক্রেতা এ শর্ত মেনে নিয়ে পণ্য ক্রয় করলে বিক্রেতা দায়মুক্ত হয়ে যাবেন। পরে কোনো ত্রুটি প্রকাশ পেলে তিনি বিক্রেতাকে ধরতে পারবেন না এবং বিক্রেতা পণ্য ফেরত বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন না।
(সূত্র : মুয়াত্তা ইমাম মুহাম্মদ, হাদিস : ৩৩৭; শরহু মুখতাসারিত তাহাবি : ৩/৭২; খুলাসাতুল ফাতাওয়া : ৩/৬৯)
