
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে আবারও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ সৌদি আরবে সেনা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগে থেকেই সেখানে মার্কিন সৈন্যের উপস্থিতি থাকলেও নতুন ফের সেন্য মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন তিনি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৌদিতে সেনা ও সরঞ্জাম মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মার্কিন সেনাদের গ্রহণে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
ইরাক যুদ্ধের শেষ হওয়ার পর ২০০৩ সাল থেকে মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানায়নি সৌদি আরব।
উল্লেখ্য, একনজরে সৌদি আরবের নিজস্ব সামরিক শক্তি মাপ জেনে নেয়া যেতে পারে।
লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর তথ্যানুযায়ী, সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য ২ লাখ ৫১ হাজার ৫০০।
এছাড়া সৌদি আরবের রয়েছে ৯০০ ট্যাঙ্ক, ৭৬১ আর্টিলারি ও ১১টি টহল নৌযান।
দেশটির যুদ্ধবিমান রয়েছে ৩৩৮টি। সৌদি আরবের কোনও ডুবোজাহাজ নেই। তবে তাদের রয়েছে ৭টি ডেস্ট্রয়ার/রণতরী রয়েছে।
তবে সৌদি আরবে কী পরিমাণ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তার কোনো আনুষ্ঠানিক হিসাব নেই।
আরএইচ/
