আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামি সংস্কৃতি নির্মূল অভিযানের অংশ হিসেবে ফ্যাশন শো এবং বিউটি প্রজেন্ট শোতে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে উইঘুর মহিলাদের। তাদেরকে আরও যেন চীনাদের মতো দেখায়, এজন্যই মেকাপ এবং ফ্যাশনেবল ড্রেস পরিয়ে উপস্থিত করা হচ্ছে শোতে।
ইন্ডিয়ানা রোজ হুলম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজির চীন বিষয়ক অধ্যায়নের প্রফেসর টিমোথি গ্রোজের একটি গবেষণাপত্রে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য সানডে টাইমস।
খবরে বলা হয়, চীন সরকার তার বিউটি প্রকল্পে আয়োজিত ফ্যাশন শো এবং দীর্ঘতম চুলের প্রতিযোগিতায় উইঘুর মহিলাদের উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। এসব শোতে অংশগ্রহণকারীদেরকে মেকাপ দিয়ে সাদা করে এবং জিন্স কিংবা মিনিস্কার্টের মতো আধুনিক পেশাক পরানো হয়।
উল্লেখ্য, উইঘুর মুসলিম বন্দীদের নির্যাতন বিষয়ে চীনা সরকারের চারশ পৃষ্ঠার একটি গোপন নথি ফাঁস হয়েছে। এতে উইঘুরদের প্রতি বিন্দুমাত্র করুণা করতে চীনা কর্মকর্তাদের না করে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
