ফ্রান্সের মসজিদের দেয়ালে দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতি

ফ্রান্সের মসজিদের দেয়ালে দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতি

আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের গ্যাপ শহরের আস-সালাম মসজিদের দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতি এঁকেছে মুসলিমবিরোধী বর্ণবাদীরা। ফ্রান্সে কীভাবে ইসলামফোবিয়া ছড়াচ্ছে বর্ণবাদীরা, এইসব গ্রাফিতি তার প্রমাণ।

আস-সালাম মসজিদের দেয়ালে তারা লিখেছে, ‘ফ্রান্স দীর্ঘজীবী হোক’, ‘ইসলাম=হত্যা’, ‘ইসলাম আউট’ ইত্যাদি। পাশাপাশি হিজাব পরিহিত মহিলাদের নিয়েও লেখা হয়েছে অশ্লীল ইঙ্গিতবাহী শব্দ।

উল্লেখ্য, ফ্রান্সে মসজিদের দেয়ালে গ্রাফিতি এঁকে মুসলিমবিরোধী বর্ণবাদ ছড়ানোর পদ্ধতিটা বেশ পুরোনোই।

এর আগে ২০১৩ সালে প্যারিসের কলোমমিয়ারস শহরে একটি নতুন মসজিদে মুসলিমবিরোধী গ্রাফিতি এঁকে মসজিদের দেয়াল বিকৃত করা হয়েছিলো। ২০১৫ সালে উত্তর ফ্রান্সের এভেরাক্সে টাউন হল এবং অন্যান্য ভবনগুলোতে মুসলিমবিরোধী গ্রাফিতি আঁকা হয়েছিলো।

২০১৩ সালে প্যারিসে সুইস সীমান্তের নিকটবর্তী পন্টারলায়ারে মসজিদের বাইরের দেয়ালে মুসলিমবিরোধী গ্রাফিতি আঁকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই হয়েছিলো।

সূত্র : রয়টার্স, ফ্রান্স টুয়েন্টি ফোর, ডোম

আগের সংবাদআড়ংয়ের পাঞ্জাবিতে মূর্তির ছবি, ক্রেতার ক্ষোভ
পরবর্তি সংবাদ‘মোঘলরা ত্রিপুরার সাংস্কৃতিক সম্পদ বোমা মেরে উড়াতে চেয়েছিল’