
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সে সব কিছুতে শ্বেতাঙ্গদের অগ্রাধিকার বলে বর্ণবাদী মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির সাংবাদমাধ্যম লা এক্সপেসকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ওই বর্ণবাদী মন্তব্য করেছেন। খবর ইয়েনি শাফাকের।
লা এক্সপেসকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, দেখুন একজন অভিবাসী বা আফ্রিকা থেকে আসা ফ্রান্সে বসবাস করা নারী বা পুরুষের চেয়ে এ দেশে একজন শ্বেতাঙ্গরা খুব সহজেই বাসস্থান ও চাকরিসহ অন্যান্য নাগরিক সুবিধা পেয়ে থাকেন। শ্বেতাঙ্গ হওয়ার কারণেই তারা এ বাড়তি সুবিধাটি পাচ্ছেন।
বিশ্বব্যাপী যখন বর্ণবৈষম্যের প্রতি তীব্র প্রতিবাদ আর নিন্দার ঝড় বইছে, এ সময় বর্ণবাদী এ মন্তব্য করে আবারও সমালোচিত হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।দেশটির বহুদিনের বর্ণবাদবিরোধী ও ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে তার এ মন্তব্য কোনোভাবেই যায় না বলে অনেকে সমালোচনা করছেন। এর আগেও তিনি ধর্ম অবমাননাকারী মন্তব্য করে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছিলেন।
