বইমেলায় ইসলামি বই: কোন কোন স্টলে যেতে হবে?

মুসান্না মেহবুব:

চলমান অমর একুশে গ্রন্থমেলায় নামকাওয়াস্তে দু-একটি স্টল ছাড়া ইসলামি ঘরানার প্রকাশনীগুলো কোনো স্টল পায়নি। কিন্তু মেলা উপলক্ষে বিপুল পরিমাণের নতুন বই নিয়ে এসেছে তারা। প্রায় প্রতিটা বইই পাওয়া যাচ্ছে মেলার বিভিন্ন প্যাভিলিয়নে। দেদারসে বিক্রিও হচ্ছে বইগুলো।

আরও পড়ুন : এবারও একুশে বইমেলায় জায়গা পাচ্ছে না ইসলামি প্রকাশনীগুলো?

গত চার বছরের ধারাবাহিকতায় এ বছরও ইসলামি ঘরানার লেখক আরিফ আজাদের বই দেদারসে বিক্রি হচ্ছে। পুরনো বইগুলোর পাশাপাশি মেলা উপলক্ষে প্রকাশিত তাঁর নতুন বই ‘বেলা ফুরাবার আগে’ও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। মেলায় ৩৩৭-৩৩৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে তাঁর বইগুলো।

এ ছাড়া ইসলামি ঘরানার প্রকাশনীগুলোর প্রায় প্রত্যেকেই বিভিন্ন স্টলে তাদের বই দিয়েছে। ইসলামি ঘরানার যে দু-একটি প্রকাশনী এবারের বইমেলায় স্টল পেয়েছে, এদের মধ্যে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে রাহনুমা প্রকাশনী। মেলায় তাদের স্টল নম্বর ৩৬৪।

অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’ও এবারের মেলা উপলক্ষে বেশ কয়েকজন আলেম লেখকের বই এনেছে। এরমধ্যে মহানবি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের জীবনী অবলম্বনে রচিত সাব্বির জাদিদের উপন্যাস ‘পিতামহ’ এবং সালেহ ফুয়াদের অনুবাদে বিখ্যাত উর্দু কথাসাহিত্যিক ইনতেজার হুসাইনের উপন্যাস বাস্তি বেশ সাড়া ফেলেছে। মেলায় ঐতিহ্যের প্যাভিলিয়ন নম্বর ১৪।

এ ছাড়া মাকতাবাতুল আযহার, নবপ্রকাশ ও সিয়ান পাবলিকেশনের সদ্য প্রকাশিত ও আগের প্রকাশিত সব বই পাওয়া যাচ্ছে ২৮৫ নম্বর স্টলে।

সমর্পণ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, নুসুস প্রকাশনী, ইলমহাউজ ও সীরাত পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে ৬৪৬-৬৪৭ নম্বর স্টলে।

কালান্তর, প্রত্যয় ও বইকেন্দ্র ও তাজকিয়া পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে ৩৭২ নম্বর স্টলে।

মাকতাবাতুল আসলাফের বই পাওয়া যাচ্ছে ৩৬৪ নম্বর স্টলে।

আররিহাব পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে ৭৩৭ নম্বর স্টলে।

রুহামা পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে ৭৭৩ নম্বর স্টলে।

শিশুকাননের বই পাওয়া যাচ্ছে ৮০১ নম্বর স্টলে। এবং প্রকাশনা প্রতিষ্ঠান নন্দনের বই পাওয়া যাচ্ছে ৭২২ নম্বর স্টলে।

ইসলামি ঘরানার এই প্রকাশনীগুলো মেলায় স্টল না পেলেও পরিবেশকের মাধ্যমে মেলায় অংশগ্রহণের সুযোগকে হাতছাড়া করেনি। মেলা উপলক্ষে অনেকগুলো নতুন বইও নিয়ে এসেছে তারা বাজারে।

আগের সংবাদবাংলাকে বিসর্জন দিয়ে অন্য ভাষা নয়: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদইরান নিয়ে আলোচনায় সৌদিতে পম্পেও, স্বাগত জানালেন সৌদি প্রিন্সেস