বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে মদপানে ৫ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

বগুড়ার শহরের কাটনারপাড়া এবং পুরান বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়েছেন আরো ৪ জন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে রোববার (৩১ জানুয়ারি) বিষাক্ত মদ পান করেন তারা। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

তবে মৃতদের পরিবারের দাবি, হঠাৎ করে স্ট্রোক করার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃতরা হলেন- শহরের কাটনার পাড়া এলাকার মোজাহার বাবুর্চি, চা দোকানদার সাজু মিয়া, পুরান বগুড়ার নির্জন, রোমজান আলী ও রবি দাস।

আগের সংবাদ৪৩তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ
পরবর্তি সংবাদজনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান সু চির