বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ জুন, শনিবার সকালে বঙ্গবন্ধুর পৈত্রিক নিবাসে যাবেন প্রধানমন্ত্রী। তিনি তার বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন, তার মাজার জিয়ারত ও মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।

সে সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেবেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।বাসস

আগের সংবাদইসরায়েল পশ্চিম তীরে আরও ২০০০ বসতি নির্মাণ করবে
পরবর্তি সংবাদ১০ হাজার মাদক মামলা সব আসামি খালাস