বঙ্গবন্ধু মেডিকেলে যেতে খালেদা জিয়ার অসম্মতি

ফাতেহ ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি হননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে চান।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার জন্য সকাল থেকেই যাবতীয় প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষও সব আনুষ্ঠানিকতা শেষ করে। বঙ্গবন্ধু মেডিকেল বোর্ডে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল। প্রস্তুত রাখা হয়েছিল বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নং কক্ষ। এর জন্য কারা ফটক ও হাসপাতালে নেয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি মহাসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার বিষয়ে বৈঠক করেন।

সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে করা হবে।

আগের সংবাদযেভাবে এলো বাংলা সন
পরবর্তি সংবাদকলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৪