বঙ্গভবনে ইসি প্রতিনিধি দল

ফাতেহ ডেস্ক : রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বিকেল পৌনে চারটায় তারা বঙ্গভবনে পৌঁছান। বৈঠকে রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল উপস্থাপনের কথা রয়েছে নির্বাচন কমিশনের।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী অংশ নিচ্ছেন। সঙ্গে আছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদও।

প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

আগের সংবাদঅনলাইনে আপনি কতটা সচেতন?
পরবর্তি সংবাদনির্বাচন নিয়ে বাংলাদেশে সংলাপের ইতিহাস