বনানী অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৫, আহত ৭০

ফাতেহ ডেস্ক

বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। আর আহতের সংখ্যা ৭০ জন বলে জানা গেছে।

ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে লাগা ওই অগ্নিকাণ্ড সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এতেই বের হতে থাকে একের পর এক লাশ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত সাড়ে নয়টার দিকে নিহতের সংখ্যা ২৫ ও আহতের সংখ্যা ৭০ বলে জানানো হয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগের সংবাদদুদকের জালে শিক্ষাকর্মকর্তা, ঘুষের টাকাসহ আটক
পরবর্তি সংবাদনাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১০২