বরিশালের দুই পৌরসভাতেই নৌকার জয়

ফাতেহ ডেস্ক:

বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ৭ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে ২ হাজার ৪১১ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী এসএম মনিরুজ্জামান ৯১৪ ভোট পেয়েছেন।

বাকেরগঞ্জ পৌরসভায় ১৫ হাজার ৩০৪ ভোটের মধ্যে ১০ হাজার ৯৭টি ভোট পড়েছে।

বাকেরগঞ্জ পৌরসভায় ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন আবুল কালাম, ২নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় খন্দকার জিয়াউর রহমান রিপন, ৩নং ওয়ার্ডে সুজন দেবনাথ, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫নং ওয়ার্ডে আমিরুজ্জামান রিপন, ৬নং ওয়ার্ডে মোকলেছুর রহমান, ৭নং ওয়ার্ডে খান মোহাম্মদ সেলিম, ৮নং ওয়ার্ডে জগদীশ মিত্র এবং ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নজরুল আকন। এছাড়াও সংরক্ষিত ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অঞ্জু রানী, সংরক্ষিত ২নং ওয়ার্ডে বানু বেগম এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আনোয়ারা বেগম।

অপরদিকে, উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির শহিদুল ইসলাম খান ৭৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ৬১০ ভোট পেয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯২৪। এর মধ্যে ৭ হাজার ১৩২ ভোট পড়েছে।

এছাড়াও এই পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অসীম ঘরামী, ২নং ওয়ার্ডে হেমায়েত উদ্দিন, ৩নং ওয়ার্ডে নাসির সিকদার, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মামুন, ৫নং ওয়ার্ডে মজিবর রহমান, ৬ ও ৭নং ওয়ার্ডে হাকিম সিকদার ও রিপন মোল্লা বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ৮নং ওয়ার্ডে খায়রুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে খবিরউদ্দিন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সংরক্ষিত ১নং ওয়ার্ডে আঁখি বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডে শামসুন্নাহার এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে রানী বেগম নির্বাচিত হয়েছেন।

আগের সংবাদযোগীরাজ্যে ‘লাভ জিহাদ’ আইনের বিপরীত রায় দিল আদালত
পরবর্তি সংবাদক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ১৮