বরিশালে কখন কোথায় ঈদের জামাত

ফাতেহ ডেস্ক

বরিশাল বিভাগীয় সদরে ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ শীর্ষ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এখানে ঈদের নামাজ আদায় করবেন।

বরিশালের চরমোনাই দরবার শরীফ মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঈদ জামাতে ইমামতি করবেন। পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রঃ) মাজার শরীফ প্রাঙ্গনে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে এবং ভোলা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগরীরর জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, কেন্দ্রিয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টায় ও ৯টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ও সকাল সোয়া ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া শের-এ-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ল কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, একনম্বর লঞ্চ ঘাট মসজিদে সকাল সোয়া ৭টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফকিরবাড়ি রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায়, সাগরদী জামে মসজিদে সকাল ৮টায় এবং কালিজিরা কেন্দ্রিয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আগের সংবাদযশোরে কখন কোথায় ঈদের জামাত
পরবর্তি সংবাদহিন্দু কমে ৯০ ভাগ থেকে ৭৩, ধর্মান্তরকরণ বিরোধী আইন আনবে ভারত