বরিশালে মোদির কুশপুত্তলিকা দাহ

ফাতেহ ডেস্ক

বরিশালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার সফর বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর টাউনহলের সামনে সদর রোডে বরিশালের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তারা ভারতের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে এই ঘটনায় বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সভায় বক্তৃতা করেন মাহমুদিয়া মাদ্রাসার মুহকামিম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা ভারতে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

-এ

আগের সংবাদএক দিনেই ৩২৭ সিরিয় সেনাকে হত্যা করলো তুরস্ক
পরবর্তি সংবাদকরোনা আতঙ্কে বাংলাদেশ, সব হাসপাতালে ‘আইসোলেশন ইউনিট’ চালুর নির্দেশ