আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একদল ব্রিটিশ মুসলিম। বরিস জনসনের বিজয় দেশটির সংখ্যালঘুদের জন্য আশঙ্কাজনক মনে করছেন তারা।
বরিস জনসনের বিজয় ঘোষণার পর মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন (এমসিবি) মুসলিম জনগণকে আস্বস্ত করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে।
শ্রমনেতা জেরেমি করবিনের মুখপাত্র গ্রিম রেপার স্টর্মজি বলেছেন, ‘বরিস জনসনের বিজয় যুক্তরাজ্যের সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক।’
এমসিবির সেক্রেটারি জেনারেল হারুন খান বলেছেন, ‘কনজার্ভেটিভ পার্টির মধ্যে এমনিতেই ইসলামফোবিয়া এবং মুসলিমবিরোধী বর্ণবাদ খুব তীব্র। আশা করি, বরিস জনসনকে যে ক্ষমতা দেয়া হয়েছে, তিনি তা সমস্ত ব্রিটিশদের জন্য দায়িত্বের সঙ্গে পালন করবেন।’ সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সবার সঙ্গেই সুসম্পর্ক রাখার আহ্বানও জানান তিনি।
সূত্র : দ্য ইউর-এশিয়ান টাইমস
