বর্ণবাদ ও ইসলামোফোবিয়া ইউরোপে এখনো বড় সমস্যা : এরদোগান

Recep Tayyip Erdogan, Angela Merkel, Turkey, Germany

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশীদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে। ইউরোপে অবস্থান করা তুর্কি জনগোষ্ঠী এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে আসছেন।

শনিবার তুরস্ক সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তার সর্বশেষ তুরস্ক সফরে ইস্তাম্বুলে আসেন। ইস্তাম্বুলে প্রেসিডেন্টের বাসভবন হুবের ম্যানশনে তিনি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেন। দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠকের পর ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে এরদোগান ও মেরকেল যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

আগের সংবাদকুমিল্লার ঘটনায় নিহতদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ
পরবর্তি সংবাদএবছর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হবে না