বর্ষীয়ান ইসলামি রাজনীতিবিদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ৩১ মার্চ ভোর ৪.৩০মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মুফতি ওয়াক্কাস স্বাধীন বাংলাদেশের প্রথম দেওবন্দী এমপি ও মন্ত্রী।

আগের সংবাদআলোর পথের রাহবার (৩য় পর্ব)
পরবর্তি সংবাদমুফতি মুহাম্মদ ওয়াক্কাস: সংক্ষিপ্ত জীবন ও কর্ম