বাংলাদেশি আর পাকিস্তানিরা নিষিদ্ধ নেপালের ইজতেমায়

ফাতেহ ডেস্ক

নেপালের সপ্তোরী জেলার একটি ছোট শহরে এই প্রথমবার বিরাট বড় আকারে ইজতেমার আয়োজন করা হয় শনিবার থেকে। নেপাল আর ভারতের নাগরিকদের এই ইজতেমায় আসার অনুমতি থাকলেও বাংলাদেশি ও পাকিস্তানিদের ইজতেমায় যাওয়া নিষিদ্ধ করা হয়।

জানা যায়, বাংলাদেশি আর পাকিস্তানিদের আসার কারণে নেপাল সরকার ইজতেমা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। তাদের ফেরত পাঠানোর শর্তে নেপালে শনিবার থেকে শুরু হয়েছে ইজতেমা।

আয়োজকরা বলেছেন তারা কাউকে নিমন্ত্রণ করেননি। ওই ইজতেমার প্রধান আয়োজক মুহম্মদ গোফ্ফুর জানান, বাংলাদেশ থেকে ৩০ আর পাকিস্তান থেকে ২৫জন- মোট ৫৫ জনকে ফেরত চলে যেতে বলা হয়েছে। তার ভিত্তিতেই ইজতেমার অনুমতি পাওয়া গেছে। সরকার আমাদের এই শর্তেই অনুমতি দিয়েছিল যে এখানে নেপাল আর ভারতের মানুষই শুধু আসবেন। বিবিসি

-এও

আগের সংবাদদেওবন্দকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলায় বিজেপি মন্ত্রীকে তলব
পরবর্তি সংবাদজাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল