বাংলাদেশের কাঁধে আরো ৪২০০০ রোহিঙ্গার বোঝা চাপাতে চায় সৌদি

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করা প্রায় ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে বাংলাদেশকে একটি তালিকা দিয়েছে দেশটির সরকার। সৌদির দাবি এসব রোহিঙ্গা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে গেছে।

বর্তমানে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা সেখানে অবৈধভাবে অবস্থান করছে। এ কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে সৌদি। যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না, তাই তাদের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এর আগে সৌদি আরব দুইশ, তিনশ, পাঁচশ রোহিঙ্গার তালিকা দিত ফিরিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশি পাসপোর্ট থাকলে তাদের ফেরত আনা হতো। গত বছরের শেষ দিকে সৌদি সরকার আমাদের কাছে ৪২ হাজার রোহিঙ্গার একটি লম্বা তালিকা দিয়েছে।

তিনি বলেন, বর্তমান নীতি ও অর্থনৈতিক অবস্থার কারণে কম সংখ্যক বিদেশিকে গ্রহণ করতে চাইছে সৌদি আরব। এজন্য এই তালিকা বানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, সৌদিতে অবস্থানরত আরও কয়েক লাখ রোহিঙ্গাকেও তারা ফেরত পাঠাতে চায়। এই তালিকাটি তারই প্রথম ধাপ। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।

আরেক কর্মকর্তা বলেন, অবৈধ রোহিঙ্গাদের বিষয়টি ২০০৭ সালে প্রথম উত্থাপন করে সৌদি সরকার। এরপর থেকে বিভিন্ন সময় তারা আমাদের তালিকা দিয়েছে। রোহিঙ্গারা যেহেতু বাংলাদেশের নাগরিক না, সেই কারণে রোহিঙ্গাদের ফেরত নেওয়া আমাদের জন্য সমস্যা আছে।

তিনি জানান, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে আমাদের বক্তব্য জানানো হয়েছে। ওই সব রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সেখানে গেছে কি না তা যাচাই-বাছাই করা হবে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদকে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গেও যোগাযোগ করেছিল সৌদি সরকার। কিন্তু মিয়ানমার তাদের ফেরত নিতে রাজি হয়নি।

-এও

আগের সংবাদআগামী ৩৫ বছরে বিশ্বের ৭০ শতাংশ মানুষই মুসলিম হবে!
পরবর্তি সংবাদকরোনায় একদিনেই গেল ৯৭ প্রাণ, মৃতের সংখ্যা বেড়ে ৯১০