
ইমরান চৌধুরী
ভবিষ্যতে ১৯৯১ পরবর্তী বাংলাদেশের জমানাকে ইতিহাসে দুই বেগমের শাসনামল বা Era of the Begums নামেই অভিহিত করা হবে। কারণ বাংলাদেশে অদূর ভবিষ্যতে আর নারী নেতৃত্ব ক্ষমতাসীন হবার সম্ভাবনা ক্ষীণ।
যেহেতু জমানাটা দুই বেগমের, সেহেতু ইতিহাসে একজনকে ছাপিয়ে অন্য বেগমের সুদূরে যাবার সম্ভাবনাও আমি দেখিনা। ইতিহাসের পাতায় উভয়ে কমবেশি পাশাপাশিই থাকবেন। ফলে রাজনীতিতে এনারা পরোক্ষভাবে একে অপরের পরিপূরক হয়ে আছেন। এটা বাস্তবতা, কোন রেটোরিক বা মেঠো রাজনৈতিক বক্তব্য বা তত্ত্বে এর খণ্ডন হবার নয়।
বেগমদ্বয়ের দীর্ঘ শাসনামল বাংলাদেশের জন্য সবচেয়ে ঘটনাবহুল হয়ে থাকবে। এখন এই জমানার সাতাশতম বর্ষ চলছে। এর থেকে আরো তিন বছর পরিমাণ কম সময় এদেশে পাকিস্তানী শাসন বলবত ছিলো।
প্রায় তিন দশকের এই সময়ে বাংলাদেশে তমুদ্দুন ও মূল্যবোধের অবক্ষয় তীব্র আকার ধারণ করলেও অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো তথা সামগ্রিক জীবনযাত্রার মানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।
বস্তুত, Era of Begums আসলে একটি দুর্বল বাংলা ও একটি শক্তিশালী বাংলার মধ্যকার অন্তর্বর্তীকালীন বা স্টপ গ্যাপ আমল হিসেবেই ইতিহাসে থাকবে। এই আমলে সার্বিকভাবে অনেকগুলো এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ ও নিরীক্ষণ হয়েছে, যা পরের জমানায় ইতিবাচক অর্থে কাজে দেবে…।
