বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। যেখানে পুরুষের সংখ্যা ৮ কোটি ২৪ লাখ এবং নারী ৮ কোটি ২২ লাখ। বুধবার পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যটিসটিক্স অব বাংলাদেশ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ​

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, বিগত বছরের চেয়ে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ দশমিক ৩ বছর। যা ২০১৭ সালে ছিল ৭২ বছর।

এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলেও জানানো হয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে।

আগের সংবাদমৌলভীবাজারের সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান নুরুল কুরআন মাদরাসা
পরবর্তি সংবাদথাকছে না জিপিএ-৫, আসছে জিপিএ-৪