
ফাতেহ ডেস্ক :
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতীয় তিন যুবককে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশেন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তিন যুবক হল ভারতের ফাঁলাকাটা জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২০), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (২০)।
বুড়িমারী ৬১ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানায়, বর্ডারগাড বাংলাদেশ তিস্তা-২ এর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানির টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবি পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়।
