
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্ক তাদের প্রতিরক্ষাসামগ্রী বাংলাদেশে বিক্রি করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু। পাশাপাশি বৃহদায়তন প্রকল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বলেন, তুরস্কের প্রতিরক্ষাপণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত, বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে। তুরস্কের নির্মাণপ্রতিষ্ঠানগুলো পৃথিবীর মধ্যে অন্যতম এবং চীনের পরেই তুরস্কের অবস্থান।
ড. মোমেন বলেন, আমরা তুরস্কের সঙ্গে বাণিজ্যসহ বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। তুরস্কের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।
