বাংলাদেশে আসছেন না মোদি

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ১৭ মার্চ দেশি বিদেশি অতিথিদের নিয়ে আয়োজিত হবার কথা ছিল মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান।

এতে থাকার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকের। তবে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।রবিবার (৮ মার্চ) এই তথ্য জানান মুজিব বর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল চৌধুরী।

তিনি বলেন, জনসমাগম এড়ানোর জন্য প্যারেড স্কয়ারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (৯ মার্চ) কমিটির বৈঠক হবে। বৈঠক শেষে মুজিব বর্ষের অনুষ্ঠানের নতুন সূচি জানানো হবে।

ড. কামাল আবদুল নাসের জানান, বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানটি পুনর্বিন্যাস করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু জনগণের কষ্ট লাঘব করতে চেয়েছেন। তাই জনকল্যাণে জনগণের কষ্ট পরিহার করতে এবং জনগণের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে সামগ্রিক প্রোগ্রামটি পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এই অনুষ্ঠানকে ঘিরে জনসমাগম পরিহার করা হবে।

তবে ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠান চলবে। যার আওতায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং পরবর্তীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হবে। সারাদেশে দোয়া মাহফিল চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান চলবে।

-এ

আগের সংবাদকরোনাভাইরাস বিষয়ক হটলাইন চালু
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে ধূমপায়ীরা!