বাংলাদেশে আসছেন সৌদি আরবের হজ ও ওমরামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সরকারি সফরে বাংলাদেশ ও পাকিস্তান আসছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদ প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে আরও বলা হয়, ওমরা পালনকারী মুসল্লিদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায় এবং তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা আলোচনা করার জন্যই তিনি এই দুই দেশে সফর করবেন।

আল রাবিয়া গেস্ট অব গড সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যানও। তিনি মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরব সফর করবেন।

এ সফরে তিনি বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া ওমরা যাত্রীদের যাত্রা সহজকরণ এবং সৌদি আরবের ধর্মীয় সংস্কৃতির অভিজ্ঞতা তুলে ধরবেন। ২০২২ সালে সৌদি সরকার একটি কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভ্রমণের মাধ্যমে ওমরা কারীদের যাত্রাকে কীভাবে সহজ করা যায় তা আলোচনা করা।

আগের সংবাদ৮০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে
পরবর্তি সংবাদআমাকে ধোঁকা দিয়ে সেনা আইন সংশোধনী বিল পাস হয়েছে: আরিফ আলভী