বাংলাদেশে এসেছেন লন্ডনের শায়খ আহমাদ হাসান

বাংলাদেশে আসছেন লন্ডনের শায়খ আহমাদ হাসান
ফাইল ছবি

ফাতেহ ডেস্ক:

খ্যাতিমান দাঈ ও কারী, লন্ডন আল আকসা মসজিদের খতিব শায়খ আহমাদ হাসান বাংলাদেশে এসেছেন। তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ কুরআন ফোরাম গাজীপুর জেলার উদ্যোগে দুদিনব্যাপী কুরআন মাশকের উদ্যোগ নিয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার বাদ জোহর দারুল উলুম হোসাইনিয়া মাদরাসা কোনাবাড়ী, বাদ আসর জামিয়া আরাবিয়া মদিনাতুল রখালিয়াচালা, বাদ মাগরিব জামিয়াতু অলিজা আল ইসলামিয়া আন্ধারমানিক এবং রাত ৯টায় মৌচাক হযরত আলী রা. তাহফিজুল কুরআন মাদরাসায় তিনি কুরআনের মশক করাবেন।

পরদিন ১৭ ডিসেম্বর মঙ্গলবার বাদ ফজর জামিয়াতুর রহমাহ গাজীপুরে, সকাল ৮টায় উম্মুল কোরা হিফজ মাদরাসায় ও সকাল ১০টায় মাদরাসা বেলাল ইবনে রাবাহ. রা. মাদরাসায়ও থাকবে তাঁর মশকের প্রোগ্রাম।

এ ছাড়াও সফরকালে আরো অনেক প্রতিষ্ঠানে তিনি মাশক করাবেন।

 

আগের সংবাদদিল্লিতে ব্যাপক বিক্ষোভ, জামিয়া মিল্লিয়া’র ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ
পরবর্তি সংবাদজামিয়া মিল্লিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা, বহু হতাহত