বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কারণেই ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল : অমিত শাহ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কারণেই ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না-থামাটাই নাগরিকত্ব সংশোধনী বিল আনার অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় বিতর্কিত বিলটি পেশ করতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসি।

তিনি বলেন, ‘এই বিলটি আনতে সরকার বাধ্য হয়েছে তার অন্যতম কারণ সেই বন্ধুপ্রতিম বাংলাদেশেই হিন্দু-বৌদ্ধরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, সে দেশে কিন্তু নরসংহার থামেনি – একাত্তরের পরও বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।’

তিনি বাংলাদেশের সংবিধানকে উদ্ধৃত করে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২(ক)-তেও বলা আছে, ওই প্রজাতন্ত্রের ধর্ম হবে ইসলাম। ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান ও পাকিস্তানেও। এই তিনটি দেশে ইসলাম রাষ্ট্রধর্ম বলেই সেখানে মুসলিমদের নির্যাতিত হওয়ার প্রশ্ন ওঠে না – কিন্তু অন্য ধর্মের মানুষরা অত্যাচারের শিকার হতে পারেন।

আগের সংবাদভারতের লোকসভায় মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাস
পরবর্তি সংবাদনেদারল্যান্ডসে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু আজ