বাংলাদেশে প্রথমবারের মত করোনায় আক্রান্ত চিকিৎসক

ফাতেহ ডেস্ক

ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২২ মার্চ) তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।

জানা যায়, তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক। বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রোববার তার (ওই চিকিৎসকের) ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-মৈত্রী হাসপাতালের করোনা ইউনিটে চিকিতসাধীন আছেন, শ্বাসকষ্ঠ থাকায় তার অবস্থা আশঙ্কাজনক।

-এ

আগের সংবাদকরোনা রোধে সৌদি আরবে কারফিউ জারি
পরবর্তি সংবাদজরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচার কাজ মুলতবির নির্দেশ