
ফাতেহ ডেস্ক:
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জো বাইডেন। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তিনিই যে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, ইতোমধ্যে তা প্রায় সবাই জেনে গেছে।
আমেরিকান মুসলমানরা তো বটেই, সারা বিশ্বের মুসলমানদের এক ধরনের নীরব সমর্থন আছে বাইডেনের প্রতি। ইসলাম ও মুসলমানদের প্রতি বাইডেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে এই সমর্থন এনে দিয়েছে।
নির্বাচনের আগের একটি বক্তব্য এক্ষেত্রে উদাহরণ হতে পারে। ওই সময় আমেরিকান মুসলমানদের উদ্দেশ্যে দেয়া বাইডেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের এক পর্যায়ে মহানবী হজরত মোহাম্মদের (সা.) একটি হাদীস উদ্বৃত করেন বাইডেন।
হাদিসটি হলো- তোমরা যদি কোনো অন্যায় দেখো, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করবে, সেটা সম্ভব না হলে মুখে প্রতিবাদ করবে, তাও সম্ভব না হলে মন থেকে ঘৃণা করবে।
