বাজারে নিষিদ্ধ ৫২ পণ্য পাওয়া গেলে জেল জরিমানা

ফাতেহ ডেস্ক

বিএসটিআইয়ের পরীক্ষায় ভেজাল পাওয়া ৫২ পণ্য বাজার থেকে তুলে নিতে আদালতের নির্দেশনা কার্যকরে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬টি দল। সকালে কারওয়ান বাজারে তারা অভিযান পরিচালনা করেন।

এসময় বাজারে মোল্লা ও এসিআইয়ের লবণ পাওয়া গেছে। তবে, এরই মধ্যে বেশিরভাগ পণ্য সংশ্লিষ্ট কোম্পানিগুলো তুলে নিয়েছে বলে জানায় দোকানিরা। নিষিদ্ধ ৫২ পণ্য কেউ বিক্রি করলে তাদের জেল জরিমানার আওতায় আনা হবে বলে দোকানিদের সতর্ক করেছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিষিদ্ধ করা ৫২ পণ্যের প্রতিষ্ঠানকে ডাকা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত ৩ সংস্থা এসব পণ্যগুলোকে ধ্বংস করবে বলেও জানিয়েছেন তারা। এছাড়া মোড়কহীন বিদেশি পণ্য বিক্রি করায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

আগের সংবাদখালেদাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার উদ্যোগ ষড়যন্ত্র
পরবর্তি সংবাদসাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে সমালোচনার মুখে মোদি