বাজেটে দুর্নীতিকে আইনি অনুমোদন দেয়া হয়েছে : চরমোনাই পীর

ফাতেহ ডেস্ক:

বাজেটকে দুর্নীতির আইনি অনুমোদন পত্র উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমীর চরমনোই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, বাজেট বাস্তবতা বর্জিত সংখ্যার ফুলঝুড়িতে পরিণত হয়েছে।

করোনার এই ভয়াবহ সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ প্রস্তাব করার মাধ্যমে প্রমাণিত হয় সরকার জনবিচ্ছিন্ন হয়ে ঘোরের মধ্যে বাস করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব আখ্যায়িত করেন তিনি।

বাজেট প্রতিক্রিয়ায় গতকাল চরমোনাই পীর গতকাল বলেন, বিশাল অংকের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেটে কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানো মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকেদের অবৈধ টাকা সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় দেশ-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারী করার বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতিকে আরো উৎসাহিত করা হবে। নতুন অর্থবছরের এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনিভর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমীর।

-এ

আগের সংবাদমালয়েশিয়াও যাচ্ছে না এবারের হজে
পরবর্তি সংবাদকরোনার জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব