
ফাতেহ ডেস্ক:
বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন এর মধ্যনগর গ্রামে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গ্রামের মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং গ্রামের সকল মসজিদের ইমামদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, সাউন্ড বক্স বাজানোর কারণে গ্রামের মানুষদের সাধারণ জীবনযাত্রায় বিঘ্নতা ঘটে। বক্সের শব্দ অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তাই এর বিপক্ষে জনমত সংগ্রহ করার জন্য মধ্যনগর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকেই এ গ্রামে সাউন্ড বক্স বাজানো পুরাপুরি নিষিদ্ধ করা হয়।
সভা শেষে গ্রামবাসীর কল্যাণ এর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রামের মানুষেরা। দাবি উঠছে, আশপাশের গ্রামগুলোতেও এমন সিদ্ধান্ত গ্রহণ করার দরকার।
