বাদশাহি মসজিদ পরিদর্শনে এসে কোরআন তেলাওয়াত শুনলেন ব্রিটিশ রাজদম্পতি

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ক্যাট মিডলটন পাকিস্তানের বাদশাহি মসজিদ পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার দিনব্যাপী লাহোর সফরের সময় ঐতিহাসিক এই মসজিদ পরিদর্শন শেষে তারা ধর্মীয় নেতাদের সঙ্গে একটি আন্তর্ধর্মীয় সংলাপে অংশ নেন এবং কোরআন তেলাওয়াত শোনেন। খবর দ্য ইকোনমিকস।

গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ক্লিপসে দেখা যায়, ক্যাট মিডলটন পাকিস্তানের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ ও দোপাট্টা পরিধান করেছেন এবং নামাজের মতো করে বসে কোরআন তিলাওয়াত শুনছেন।

উল্লেখ্য, মোগল আমলে নির্মিত বাদশাহি মসজিদ পাকিস্তানের ওয়ালিদ শহরে অবস্থিত। ১৯৬১ সালে প্রিন্স উইলিয়ামের দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে এবং তাঁর মা প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে বাদশাহি মসজিদ পরিদর্শন করেছিলেন।

আগের সংবাদমাওলানা শামছুদ্দীন কাসেমী : বাংলাদেশে ইসলামি আন্দোলন-সংগ্রামের পুরোধা পুরুষ
পরবর্তি সংবাদ‘মিয়ানমারকে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার নিশ্চয়তা দিতে হবে’