বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের বার্ষিক মাহফিল

ফাতেহ ডেস্ক:

আজ শুক্রবার বাদ জুমা থেকে বরিশালের চরমোনাই ময়দানে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ৩০ নভেম্বর সকালের বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ মাহফিল।

বাদ জুমা পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

আগের সংবাদকরোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি
পরবর্তি সংবাদসৌদির সহায়তায় ৮ বিভাগে হবে আটটি ‘আইকনিক মসজিদ’