
ফাতেহ ডেস্ক:
বান্দরবান সদর উপজেলায় দুই সন্ত্রাসী দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
-এ
