
আন্তর্জাতিক ডেস্ক:
বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ইতিহাসবিদ রত্নাবলি চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কথা কোনো ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখিত নেই। এমনকি, মন্দির ভেঙে মসজ়িদ তৈরির ঘটনারও সত্যতা নেই।
পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলি এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিহাসিক। বর্তমানে যে ভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে, তারও সমালোচনা করেছেন তিনি।
