বাবরি মসজিদ ভেঙে আমি গর্বিত: সাধ্বী প্রজ্ঞা

ফাতেহ ডেস্ক

” বাবরি মসজিদ ভেঙে ভাল কাজ করেছি, এবং এর জন্য গর্ববোধ করি”, প্রকাশ্যেই এমন ঘোষণা দিলেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা।

লোকসভা নির্বাচনের দুই দফা ভোট হয়ে যাওয়ার পর এমন ঘোষণা দিয়ে তীব্র সাম্প্রদায়িক মানসিকতার ইঙ্গিত দেন বিজেপির মনোনয়নপ্রাপ্ত এই হিন্দু ধর্মের গুরু ও রাজনীতিবিদ।

সম্প্রতি একটি ভিডিও ইন্টারভিউতে তিনি এসব কথা বলেন৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” অবশ্যই আমি বাবরি মসজিদ ভাংতে গিয়েছিলাম। আমি মসজিদের উপরে আরোহন করি, এবং তা ভাংতে অংশগ্রহণ করি।”

পূনরায় তাকে প্রশ্ন করা হয়, বাবরি মসজিদ ভাঙা নিয়ে আপনার মনে কোন গর্ব আছে কিনা!
তিনি বলেন, ” আমার ভয়ংকর গর্ব রয়েছে৷ ভগবান আমাকে শক্তি দিয়েছিলেন তাই আমি এই কাজ করতে পেরেছি৷ এবং বাবরি মসজিদ ভেঙে আমি দেশের কলংক নির্মূল করেছি। ”

এবং এই ইন্টার্ভিউতেই তিনি অতি স্বত্বর বাবরি মসজিদের স্থানে রাম মন্দির বানানোর প্রকল্প অতিসত্বর বাস্তবায়িত হওয়ার আশ্বাস দেন।

সাম্প্রদায়িক বক্তব্যের কারণে ২৪ ঘন্টার ভেতরে দুইবার এই বিজেপি নেত্রীকে সতর্ক করল নির্বাচন কমিশন৷ ভোট সম্পন্ন হওয়ার আগেই ঝুকিপূর্ণ সময়ে এমন খোলামেলা উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দিতে পারে, এমন লোকদের হাতে পার্লামেন্টের কাগুজে অসাম্প্রদায়িক নীতি রক্ষা হবেনা বলে আশংকা করেন বিশেষজ্ঞরা৷

আগের সংবাদনারায়নগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ নিহত ২ শ্রমিক, আহত ৭ জন।
পরবর্তি সংবাদপ্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ