বাবরি মসজিদ মামলার রায় একপেশে ও সাম্প্রদায়িক : ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাবরি মসজিদ মামলার রায় একপেশে ও সাম্প্রদায়িক : ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফাতেহ ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়কে একপেশে ও সাম্প্রদায়িক বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে তারা বলেন, মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করে হিন্দুবাদী ভারত প্রতিষ্ঠার অংশ হিসেবে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায় দেওয়া হয়েছে। এ রায় বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।

বিবৃতিতে তারা এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও সকল শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ধৈর্য, দৃঢ়তা ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতের মুসলমানদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আগের সংবাদবাবরি মসজিদ মামলায় ন্যায় বিচার হয়নি : মুসলিম পারসোনাল ল’ বোর্ড
পরবর্তি সংবাদনাঈমুল আবরারের লাশ কবর থেকে উত্তোলন