বাবরি মসজিদ মামলায় সুন্দর রায় দিয়েছে ভারত হাইকোর্ট : সালমান নদভী

বাবরি মসজিদ মামলায় সুন্দর রায় দিয়েছে ভারত হাইকোর্ট : সালমান নদভী

আন্তর্জাতিক ডেস্ক :

দেশের শান্তি বিবেচনায় বাবরি মসজিদ মামলার রায় মেনে নেয়া দরকার বলে মন্তব্য করেছেন নদওয়াতুল উলামা লৌখনোর সাবেক শিক্ষক, লেখক, গবেষক মাওলানা সালমান নদভী। তিনি বলেছেন, এবার ভারত হাইকোর্ট যে রায় দিয়েছে আমি মনে করি সুন্দর একটি রায় হয়েছে। আমি এমন একটি রায়ের জন্যই চেষ্টা করে আসছি একবছর আগ থেকে। জনাব রবি শঙ্করের সঙ্গে মিলে আমি দেশকে মুসলিম হিন্দু সংঘাত থেকে বাঁচাতে এমন একটি রায়ের চেষ্টা করছিলাম।

তিনি তার ভেরিফাইড ফেসবুুক একাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এ মামলার জন্য উভয় পক্ষ থেকে মধ্যস্থতা কমিটি করা হয়েছিলো। তাতে আমি ছিলাম। চেষ্টা করেছি এমন একটি ফায়সালার জন্য যেনো ভারতে বাবরি মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান হয়।

আমাদের দেশের মুসলিমদের শান্তি আর নিরাপত্তার খাতিরে বাবরি মসজিদ নির্মাণের জন্য সরকার ৫ একর জমি দিয়েছে, আমি মনে করি একটি সুন্দর ফায়সালা হয়েছে। আমরা সেখানে বড় আকারে একটি বিশ্ববিদ্যালয়সহ মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

সুপ্রিমকোর্টের কর্মকর্তাদের শুকরিয়া আদায় করে সালমান নদভী বলেন, আমি সরকারকেও ধন্যবাদ জানাই যে তিনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এখন এ রায়ে হিন্দুদের উচিত নয় যে তারা আনন্দ করবে। আর মুসলিমদেরও উচিত হবে না যে তারা এ বিষয়ে হতাশ হবে। বরং রায়ের উপর ভিত্তি করে কাজে নেমে যাওয়া দরকার।

আগের সংবাদইমামদের জন্য নতুন আইন করতে যাচ্ছে জার্মান
পরবর্তি সংবাদ‘ভিক্ষার দরকার নেই, মসজিদের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা মুসলমানদের আছে’