বাবা-মা তাকে ‘পেয়ারা’ বলে ডাকতেন

ফাতেহ ডেস্ক

জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তাঁর নানার বাড়িতে ১৯৩০ সালের ১লা ফেব্রুয়ারি। তবে তাঁর শৈশব এবং স্কুলজীবন কেটেছে বাবা মা’র সাথে ভারতের কুচবিহারের দিনহাটায়। সেখান থেকেই তিনি এসএসসি পাস করেছেন। স্কুল শেষ করে তিনি রংপুরে কারমাইল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী নেয়ার পর উকিল হওয়ার চিন্তা থেকে ল’কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু আইন পড়া শেষ হওয়ার আগেই ১৯৫২ সালে তিনি সেনাবাহিনীতে চাকরি পেয়ে তাতে যোগ দেন।

হুসেইন মুহাম্মদ এরশাদের পরিবারিক আরেকটি নাম ছিল। তাঁর বাবা-মা এবং ভাই বোন বা কাছের আত্নীয়রা তাঁকে পেয়ারা নামে ডাকতেন। এটি তাঁর ডাক নাম। চার ভাই পাঁচ বোনের মধ্যে হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন মেজো। সবার বড় বোনের নাম ছিল পেয়ারী এবং সেই নামের সাথে মিলিয়ে এরশাদের পরিবারে নাম ছিল পেয়ারা।

আরএইচ/

আগের সংবাদবিবিসির বিশ্লেষণ : কিভাবে রাজনীতিতে টিকে গেলেন এরশাদ
পরবর্তি সংবাদএরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী