জাতীয় মসজিদের খতিব পদ থেকে মুফতী রুহুল আমীনকে অপসারণ

জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে মুফতী মুহাম্মাদ রুহুল আমিনকে।

রোববার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মুহাম্মাদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) খতিব মুফতী রুহুল আমিন মসজিদে উপস্থিত হলে তার পেছনে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানায় মুসল্লিরা। এসময় মুফতী রুহুল আমিনের অনুসারীদের সাথে সাধারণ মুসল্লিদের সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।

আগের সংবাদহেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সেক্রেটারি মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদজাতিসংঘে ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার চাইবেন এরদোগান