বাশার আল আসাদের বিশেষ বিবৃতি : তুরস্কের সাথে আমাদের কোন শত্রুতা নেই

আন্তর্জাতিক ডেস্ক:

ইদলিবে তুর্কি অপারেশন ” স্প্রিং শিল্ড” শুরুর পর বাশার আল আসাদ এক বিবৃতিতে জানান, তুরস্কের বিরুদ্ধে তার দেশ কোন আগ্রাসী আচরণ করেনি। খবর, আরাবী ২১

রাশিয়া২৪ কে দেয়া এক সাক্ষাতকারে বাশার বলেন, ‍তুরস্কের সাথে বর্তমান মতভেদ অযৌক্তিক।

বাশার আরো বলেন, ‘ তুরস্কের বিরুদ্ধে ছোট হোক কিংবা বড় হোক কী শত্রুতামূলক আচরণ করেছে দিমাশক? এখানে কোন শত্রুতামূলক আচরণ নেই। তুরস্কে সিরিয়ান অনেক গোত্র আছে। আমাদের যৌথ স্বার্থ আছে। ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তারপরেও আমাদের মধ্যে এতটা সিরিয়াস মতভেদ থাকাটা অযৌক্তিক।

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ ইদলিবে তুরস্ক  “ স্প্রিং শিল্ড “ শুরু করে। রাশিয়ার হুমকির মধ্যেই তুরস্কের ড্রোন ও বিমানগুলো বাশার ও তার মিত্রদের ওপর প্রচন্ড হামলা চালিয়ে আসছে।

হামলায় চারটি বিমান, ৮টি হেলিকেপ্টার, ৩টি ড্রোন, ১৫১টি ট্যাংক, ৫২টি রকেট লাঞ্চার, ৪৭টি কামান, ৮টি বিমানপ্রতিরক্ষা-ব্যাটারি, ১২টি  এ্যান্টি ট্যাংক মিসাইল লাঞ্চার, ২৪ টি আরমর্ড ভ্যাইকল, ২৭টি কমব্যাট আর্মড ভ্যাইকল, ৩৪টি হালকা সামরিক ভ্যাইকল, ৬০টি সামরিক যান, ১০টি অস্ত্রগারসহ ৩১৩৮ জন সেনাকে হত্যা করে।

আগের সংবাদকরোনার প্রভাবে ব্যাহত হচ্ছে দেশের দুই মেগা প্রকল্প
পরবর্তি সংবাদমুহাম্মাদ বিন যায়েদ করোনাতে আক্রান্ত!