
ফাতেহ ডেস্ক
মালয়েশিয়ার জোহর প্রদেশে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে অন্তত ৭৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় সেখানকার প্রায় ৪ শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বায়ুদূষণের ঘটনা পর্যবেক্ষণ এবং তদন্তের স্বার্থে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এসব স্কুল বন্ধ থাকবে বলেও জানানো হয়।
এর আগে, গেল মার্চে নদীতে রাসায়নিক বর্জ্য ফেলার কারণে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৪ হাজার শিশু। যদিও, ওই ঘটনার সঙ্গে এবারের বায়ুদূষণের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি কর্তৃপক্ষের।
তারা আরও জানায়, ১৫টি স্কুলে অসুস্থ হয়ে পড়া ওই ৭৫ শিশুর বেশিরভাগই বমি এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
