
ফাতেহ ডেস্ক :
বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে কোনো সংখ্যালঘু ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাদের ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সম্প্রতি বলেছেন, যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে কোনো সময় লোক গেছে, তাদের ফেরত আনা হবে। এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, এখন শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে অঞ্চলভিত্তিক দু–চার জায়গায় কিছু ঘটনা ঘটেছে। তা কারও দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার মতো বিষয় নয়।
