বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি

ফাতেহ ডেস্ক :

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে।

নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।

হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম বলেন, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফ’র গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগের সংবাদপাঁচ বছরে ১৪৭১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মহারাষ্ট্র
পরবর্তি সংবাদঅন্য ইতিহাসে আগ্রহ নেই: ধর্মীয় পরিমণ্ডলে ‘চাপে পড়ে’ বিজয় উৎসব পালন?