বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ২ জুলাই রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করবেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান । গতকাল সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর ডন অনলাইনের।

এর আগে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর আগাম নির্বাচনের দাবিতে আজাদি মার্চ নামে বিক্ষোভ শুরু করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সরকারের হস্তক্ষেপে ছয় দিনের মাথায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আজাদি মার্চ পণ্ড হয়ে যায়।

সোমবার পিটিআইয়ের শীর্ষ নেতারা এক বৈঠকে করেন। এতে তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির নিন্দা এবং সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পাকিস্তান নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে উদ্বেগ জানান তারা।

এ ছাড়া ২ জুলাই প্যারেড গ্রাউন্ডের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েও দলের নীতি নির্ধারণী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বিক্ষোভ সমাবেশ সফল করতে পিটিআইয়ের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ শাখাকে প্রস্তুতি জোরদার এবং সমাবেশকে ঐতিহাসিক করার জন্য সর্বোচ্চ প্রচারণা চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

আগের সংবাদদেশে একদিনে করোনায় আক্রান্ত ২০৮৭, মৃত ৩
পরবর্তি সংবাদসিলেটে ১ কোটি টাকার ত্রাণ দিলো খেলাফত মজলিস