বিক্ষোভে নাজেহাল ভারত, পুলিশের গুলিতে নিহত ১২

ফাতেহ ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে চলা এক বিক্ষোভে পুলিশের গুলিতে দুই নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে, এ ঘটনায় ১০ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে। তবে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া আহতদের পরিবারকেও অর্থ সহায়তার কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, একটি কপার কারখানা বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে চলা এ বিক্ষোভের ১০০তম দিন ছিল মঙ্গলবার। এদিন বিক্ষোভরত বিক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। হতাহতদের প্রায় সবাই স্থানীয় বাসিন্দা।

আগের সংবাদফিলিস্তিনি প্রেসিডেন্টের স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবরাজ মুহাম্মদ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এই ‍যুদ্ধবিমান প্রথম ব্যবহার করল ইসরায়েল