
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা দাবি করেছেন, যদি ‘কৃষ্ণের’ মতো করে একই সুরে বাঁশি বাজানো যায় তাহলে প্রতিটা গরু বেশি করে দুধ দেবে। দেশটির জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভারতের আসাম রাজ্যের ওই বিজেপি বিধায়কের (এমএলএ) নাম দিলীপ কুমার পাল। তিনি আসামের শিলচরের বারাক উপত্যকা থেকে নির্বাচিত। তার সংসদীয় আসনে গত শনিবার আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এমন দাবি করেন।
মঙ্গলবার এমএলএ পাল বলেন, ‘আমি উপস্থিত জনতাকে সঙ্গীত এবং নৃত্যের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বলেছি। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, গরু যদি বাঁশির সুর শোনে, ভগবান কৃষ্ণ যেভাবে বাঁশি বাজাতেন ঠিক সেরকম, তাহলে তাদের (গরুদের) দুধ উৎপাদন বাড়বে।’
