‘বিজেপি’র বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে কাশ্মীরের জনগণ’

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে ভারতকে চূড়ান্ত ভয়াবহতার বার্তা শোনালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, নিপীড়িত কাশ্মীরিরা মোদী সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে।

ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মীরে অব্যবস্থা চালিয়েছে উল্লেখ করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এই কথা বলেন ইমরান খান। খবর কলকাতা২৪।

পাশাপাশি এ-ও বলেন নরেন্দ্র মোদী সরকারের এই ব্যবহারে ভারতের মানুষ আরও চরমপন্থী মনোভাবাপন্ন হয়ে উঠতে পারে। কাশ্মীরের মানুষ এবার ভারতের বিরোধিতা করবে। যা পরিস্থিতি আসছে, তাতে বিজেপি ও আরএসএস’র বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে কাশ্মীরের জনগণ।’

তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদী কাশ্মীরিদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছে। আমরা শান্তি চাই। পুলওয়ামায় ২০ বছরের একজন যুবক বিরক্ত হয়ে নিজেকে সশস্ত্র করে তুলেছে।’

আগের সংবাদবাংলায় মগ জলদস্যু
পরবর্তি সংবাদকক্সবাজারে মসজিদে ঢুকে নামাজরত এক যুবককে কুপিয়ে জখম